সম্মানিত এলাকাবাসী ,
আসসালামু আলাইকুম। বাংলাদেশের উত্তরে শেরপুর জেলার পূর্ব দিকে অবস্থিত একটি আর্থিক প্রতিষ্ঠান চন্দ্রকোনা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।শেরপুর জেলায় অনেক লোক ব্যবসার সাথে জড়িত। কিন্তু দেখাগেছে এ এলাকার অধিকাংশ লোকজনই হতদরিদ্র। অর্থের জন্য সুবিধামতো ব্যবসা করতে পারছেন না।চন্দ্রকোনা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রমের মাধ্যমে এই পরিবারগুলোর সাথে দাবির পরিচয়। একান্ত আলাপ আলোচনায় এদের অনেকেই জানিয়েছে তাদের মনের কথা। ব্যপক অনুসন্ধান আর গবেষণার এক পর্যায়ে দাবির কাছে মনে হয়েছে এ অঞ্চলের হতদরিদ্র ব্যবসায়ীদের আয় বৃদ্ধি করতে পারে চন্দ্রকোনা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। আমি আশা করি এই লোকগুলো তাঁদের পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নেবে। শুভেচ্ছান্তে - মোঃ সায়েদুর রহমান,পরিচালক, চন্দ্রকোনা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি।